হাতে পর্যাপ্ত হামের টিকা আছে : স্বাস্থ্যমন্ত্রী

হাতে পর্যাপ্ত হামের টিকা রয়েছে, প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন তিনি।

হাম আক্রমণ রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম তবে হাজার হাজার শিশু মারা যেতো। আমরা দুই কোটি শিশুকে হামের টিকা দিয়েছি। হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। আমাদের টিকা দেওয়ার ক্যাম্পেইন শেষ হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২১ তারিখের পর থেকে রুটিন ওয়ার্ক চলছে টিকা প্রদান। আমরা প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসবো। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *