হাইতি ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষ হয়েছে। ইতোমধ্যেই নানা অঘটনও দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। স্পেন-কঙ্গোর গোলশূন্য ড্র কিংবা মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলের ড্র, ড্রয়ের বৃত্তে আটকে গেছে পর্তুগালও। সেসবের প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়েও। প্রথম ম্যাচ ড্র করলেও হাইতির বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেয়েছে ব্রাজিল।

প্রথম রাউন্ডে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পয়েন্ট হারানোর সুবাদে কপাল খুলেছে সেলেসাওদের। কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল প্রায় ১৩ পয়েন্ট খুইয়ে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে ৭ নম্বরে চলে গেছে। আর সেই সুযোগে এক ধাপ এগিয়ে ব্রাজিল এখন বিশ্বের পাঁচ নম্বর শক্তিশালী দল।

এদিকে, পয়েন্টের হিসেবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে তারা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছে। আর পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থান থেকে ছিটকে পড়েছে স্পেন। তাদের হটিয়ে দুই নম্বর জায়গাটি দখল করে নিয়েছে সেনেগালকে ৩-১ গোলে হারানো ফ্রান্স।

পয়েন্ট অর্জনের হিসেবে বাজিমাত করেছে ঘানা। পানামাকে ১-০ গোলে হারিয়ে তারা এক ম্যাচেই পেয়েছে ৩৩.৮৩ পয়েন্ট, যা তাদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে নিয়ে এসেছে। অন্যদিকে, সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরে তিউনিসিয়া যেন এক ধাক্কায় আকাশ থেকে পড়েছে, ১০ ধাপ পিছিয়ে তারা এখন ৫৬ নম্বরে।

শীর্ষস্থানে নিজের জায়গা শক্ত রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে তাদের একদম ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে দুই নম্বরে ওঠা ফ্রান্স। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন মাত্র ২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *