হরমুজ প্রণালিতে ফের হামলার শিকার আরব আমিরাতের জাহাজ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসি আজ শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা গুরুত্বপূর্ণ এই জলপথে এটি সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপির।

বিশ্বের জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান অবরোধ আরোপ করেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) নিশ্চিত করেছে, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার শিকার হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর এক দিন আগে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছিল, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজে ইরান হামলা চালিয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘ইরানের বৈরী হামলা’ হিসেবে নিন্দা করে। তবে ওই ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানানো হয়।

এর আগে গত সপ্তাহে এডনক জানিয়েছিল, হরমুজ প্রণালিতে তাদের তিনটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। 

এর এক দিন পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে আরও একটি এডনক ট্যাংকারে হামলার কথা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *