হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি এবং মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের ৩২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির উল্লেখযোগ্য অন্যান্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তারা এই নতুন কমিটির মাধ্যমে দলের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *