স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগঘন পোস্ট, কি লিখলেন চাষী আলম

ছোটপর্দার জনপ্রিয় মুখ চাষী আলম, যিনি দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই হিসেবেই বেশি পরিচিত। চলতি বছরের ২০ মে আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।  

শেয়ার করা ছবিতে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দী হয়েছেন এই দম্পতি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত।’

প্রিয় তারকার এমন সুখের মুহূর্তে শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগীরা। কমেন্টবক্সজুড়ে নেটিজেনরা শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। এক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন মাশাআল্লাহ, আল্লাহ আপনার পরিবারকে সুখে-শান্তিতে রাখুক।’ অন্য একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন।’

এর আগে, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন চাষী আলম। সেবারও তার ঘর আলো করে এসেছিল এক পুত্রসন্তান।

২০২৩ সালের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। 

চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী আলম অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে। তার অভিনীত বেশ কিছু নাটক ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *