সৌদি বিমানবন্দরে হামলা : ৬ জন আহতের কথা জানাল পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি আরবের রিয়াদ শহরের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয় পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার পোস্টে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, রিয়াদে আমাদের দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা প্রদান করছে।

এর আগে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি জানায়, শনিবারের ওই ভয়াবহ হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবের মাটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

এদিকে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত শনিবারের এই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক ভারতীয় নাগরিকও মারা গেছেন। হুথিদের এই আকস্মিক ও ধ্বংসাত্মক হামলার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *