সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে আব্দুস সামাদ খদগীর (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামের বাসিন্দা।
বুধবার (৬ মে) বিকেলে বৃষ্টির মধ্যে আব্দুস সামাদ কবরস্থানের উন্নয়ন কাজের তদারকি করতে যান। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাহুলিয়া গ্রামের বাসিন্দা প্রভাষক ইকবাল হোসেন বলেন, আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।