সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি, সম্পাদক সামির

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি ফয়সাল আহমেদ মাশফি (বামে) ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সামির।

ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করে সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল শুক্রবার (৫ জুন) এই কমিটি ঘোষণার করেন।

আংশিক পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম নোমান। সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

এছাড়া, কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান। সেইসঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাকিব হাসানকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।

প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক করা হয়েছে যথাক্রমে শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *