সাভারে এক নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারে পৃথক এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকা থেকে আদনান হোসেন ও মেইটকা এলাকা থেকে সালমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, লালটেক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ তন্ময় হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *