সমুদ্রে ফিশিং বোট বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেকে নিয়ে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বোটের এক জেলে বোট মালিককে কল দিয়ে ঘটনাটি জানায়। তিনি কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

এদিকে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন দুবলা কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।

বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও কোস্টগার্ডের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *