সন্ত্রাসবিরোধী আইনে সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল ফের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আজ আসামি হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি পাঁচ দিন রিমান্ডে ছিলেন। আজ সে রিমান্ড শেষ হলে পুনরায় তাকে আদালতে তোলা হয়েছে।

নথি থেকে জানা গেছে, গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় পরের দিন তার চার দিনের রিমান্ডে পাঠানো হয়। সে মামলায় একাধিক বার রিমান্ড খেটে পুনরায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *