বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামায়াত আন্দোলন করেছিল।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস।
শাহজাহান চৌধুরী আরও বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস হচ্ছে যেখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে, সেখানেই গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন। মরহুম শেখ মুজিবুর রহমান যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তখনকার জামায়াতে ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে আন্দোলন করেছিল।