শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি হাবিবুল গণি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ দিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। আজ রোববার (৩০ আগস্ট) সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে শপথবাক্য পাঠ করান।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *