রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী আজ শুক্রবার (১৯ জুন) গণমাধ্যমে বিষয়টি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহিদা বেগম (৪০), হাসান উল্লাহ (৩৮), মো. রাসেল (২০), মো. নাবিল (২৩), মো. আব্দুল্লাহ ফরহাদ (২৩), মো. ইউসুফ সাকিব (২৪), আব্দুর রহমান খান ওরফে মিঝু (২৮), সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (২৪), মোছা. শামসুন্নাহার (৪৫), আফজাল হোসেন (২৭), মো. ফজলে রাব্বি (২২), মো, বাবুল (৩২), আরফিন ইসলাম চয়ন (২৩), মো. রবিউল ইসলাম (১৯), সাগর (৩৩), মো. মুকবুল হোসেন (৪৫) ও নাঈম (১৮)।
নিয়াজ মেহেদী জানান, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৭৭ (সাতাত্তর) রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ী ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।