রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারেরা হলেন–মো. লিটন সিকদার (৩২), লোকমান হোসেন (৩০), রাকিব হোসেন (১৯), ফরহাদ শেখ (৩০), মো. জুয়েল রানা (১৯), মো. ইব্রাহিম (২৫), মো. আলামিন সরদার (২২), মো. হেলাল (২৩), মো. শরীফুল শেখ (২৫), শাহ-পরান (২০), মো. আল আমিন (২৮), রাফিজুল ইসলাম (২২), মো. সামিদুল (২৯), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মেহেদী (২৮) ও মো. হাসেম (৪৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।