যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল লাল কামিজ ও হলুদ রঙের সালোয়ার।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে যাত্রাবাড়ী কাজলা সুফিয়া গার্মেন্ট-এর বিপরীত পাশে অজ্ঞাত গাড়িচাপায় মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন। তিনি আরও জানান, সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *