যশোরে কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

ফায়ার লাইসেন্স না থাকায় যশোরে চেইন রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’-এর একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে এই জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর তাদের তিন দফা নোটিশ দিয়ে ফায়ার লাইসেন্স সংগ্রহের জন্য বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তা উপেক্ষা করেন। এ কারণে বৃহস্পতিবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

লুৎফর রহমান বলেন, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্সের জন্য নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে এখনও সাড়া দেয়নি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *