কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহ-সভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খয়রাত হোসেনকে আটক করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।