মেয়রের মন্তব্যে টেইলর বিয়ে নিয়ে নতুন জল্পনা

বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট ও এনএফএলের খেলোয়াড় ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। গত বছরের বাগ্‌দানের পর থেকেই তাঁদের বিয়ের সময় নিয়ে ভক্তদের কৌতূহল ছিল।

সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একটি সংবাদ সম্মেলনে তাঁদের বিয়ের প্রসঙ্গ টেনে কথা বলেন। সেখানে তিনি বলেন, গ্রীষ্মের ব্যস্ত সময়ের মধ্যে টেইলর সুইফটের বিয়েও রয়েছে, যা শহরের বড় আয়োজনগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হচ্ছে।

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কারণ এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে জানাননি।

পরে সাংবাদিকদের প্রশ্নে মেয়র বলেন, তিনি বিয়েতে আমন্ত্রিত নন এবং যাওয়ার পরিকল্পনাও নেই। তবে তিনি এই জুটিকে শুভকামনা জানিয়েছেন।

এদিকে কিছু মার্কিন গণমাধ্যমের দাবি, চলতি বছরের জুলাইয়ের শুরুতে তাঁদের বিয়ে হতে পারে। এমনকি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনেও অনুষ্ঠান হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

২০২৩ সালে সম্পর্ক প্রকাশ্যে আসে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির। পরে ২০২৫ সালে কেলসি বিয়ের প্রস্তাব দেন। এরপর থেকেই তাঁদের সম্পর্ক ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ বাড়তে থাকে।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নতুন মন্তব্য ও গুঞ্জনে আবারও আলোচনায় উঠে এসেছে এই তারকা জুটির বিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *