মানবিকের অর্ধেকের বেশি শিক্ষার্থীই ফেল

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে মানবিক বিভাগের অর্ধেকের বেশি শিক্ষার্থীই ফেল করেছে।

আজ সোমবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে। 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগে এবার মোট উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১১০ জন এবং উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৭৭৫ জন। পাসের হারে মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ। গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭৪ শতাংশ। 

এছাড়া বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ এবং ছাত্রীদের ৮০ দশমিক ৯০ শতাংশ। গড় পাসের হার ৮০ দশমিক ৬৪  শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ। গড় পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *