মাদারীপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময়

মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ১১১ কোটি টাকার খসড়া বাজেট প্রণয়ন করে নাগরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে (১৬ জুন) পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় সভায় পৌর প্রশাসক (উপসচিব) জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সদস্য প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবীর, সাবেক সিভিল সার্জন ও নিরাময় হাসপাতাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সরোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, এনায়েত নান্নু, সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর প্রমুখ।

প্রস্তাবিত বাজেট নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক (এনটিভি) এম আর মুর্তজা, মহসিন তালুকদারসহ (এশিয়ান টিভি) বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, এনজিও, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপনের পর বক্তারা বলেন, বাজেটের আকার বড় হলেও এর বাস্তবায়নে প্রয়োজন হবে সঠিক কর্মপরিকল্পনা,  নতুন নতুন খাত তৈরি,  ট্যাক্স হোল্ডার বৃদ্ধি করা ইত্যাদি।

বক্তারা আরও বলেন, পৌর নাগরিক সুযোগ-সুবিধা নেন অথচ ট্যাক্স প্রদান করেন না এমন খাত যেমন–ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা, পৌরবাস টার্মিনাল ব্যবহারকারী ট্যাক্স, পৌর বিপণিবিতান মার্কেটের সংখ্যা বৃদ্ধি করা, পৌরসভার পতিত জায়গায় স্থাপনা তৈরি করে তা ভাড়া দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *