মাঠে নামছে আর্জেন্টিনা, অনলাইনে যেভাবে খেলা দেখবেন

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি লড়াইয়ে নামছে দুই দল। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হবে খেলা। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। কারণ, জয় পেলেই নিশ্চিত হবে নকআউটের টিকিট।

ফুটবলপ্রেমীরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই হাই-ভোল্টেজ ম্যাচটি। টেলিভিশনের পর্দায় ম্যাচটি সরাসরি দেখা যাবে রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে।

টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে সাবস্ক্রিপশন ফি দিয়ে খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।

পাশাপাশি আনঅফিসিয়াল বিভিন্ন স্পোর্টস অ্যাপেও দেখা যাবে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার এই ম্যাচটি। এর মধ্যে রয়েছে স্পোর্টসজিফাই, স্পোর্টজেডএক্সসহ বেশ কিছু অ্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *