ব্রাজিলের ৭-১ স্মৃতির নতুন সহযাত্রী কুরাসাও, ১২ বছর পর জার্মান ঝড়

২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক ৭-১ জয় আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে যেন সেই স্মৃতিকেই আবারও জীবন্ত করে তুলল জার্মানি। এবার প্রতিপক্ষ কুরাসাও। নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবীয় দলটিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে জুলিয়ান ন্যাগলসম্যানের শিষ্যরা।

ম্যাচজুড়ে কুরাসাওকে নিয়ে যেন রীতিমতো ছেলেখেলায় মেতেছিল জার্মানরা। বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি সব বিভাগেই ছিল তাদের নিরঙ্কুশ আধিপত্য। একবার কুরাসাও সমতায় ফিরলেও সেটি জার্মানদের গতিকে একটুও থামাতে পারেনি। বরং এরপর আরও ভয়ংকর রূপ নিয়ে একের পর এক গোল করে প্রতিপক্ষকে পুরোপুরি ম্যাচের বাইরে ছিটকে দেয় তারা।

বিশ্বকাপ মিশনের শুরুতেই এমন দাপুটে জয়ে শুধু তিন পয়েন্টই নয়। প্রতিদ্বন্দ্বীদের জন্যও কড়া বার্তা ছুড়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাই হাভার্টজের জোড়া গোল, মুসিয়ালার ঝলক আর পুরো দলের আক্রমণাত্মক ফুটবল ইঙ্গিত দিচ্ছে, এবারও শিরোপার লড়াইয়ে বড় শক্তি হয়ে উঠতে যাচ্ছে জার্মানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *