বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *