চীন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার (৬ মে) বেইজিংয়ে চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স—সিপিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিন দিনের চীন সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।
পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এসএন/পিডিকে