ছিলেন জাতীয় দলের নির্বাচক। সেখান থেকে পদত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন করেন আব্দুর রাজ্জাক। খুলনা অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হন তিনি। কিন্তু সেই বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বিসিবির সর্বশেষ নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই বোর্ডের অধীনে এবার বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আব্দুর রাজ্জাক।
সাবেক তারকা এই স্পিনারকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মাসেই জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে নিজের নতুন মিশন শুরু করবেন রাজ্জাক।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজ্জাক বিসিবির নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলেন। সেখানে ৪ বছরেরও বেশি সময় কাজ করার পর তিনি বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হন।
এইচপি ইউনিটের পরবর্তী মৌসুমের জন্য বিসিবি বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এইচপি দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এছাড়াও এইচপির কোচিং প্যানেলে আরও থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়েরের মতো অভিজ্ঞরা।
আগামী ১ জুন থেকে শুরু হবে এইচপি ইউনিটের বিশেষ ক্যাম্প। এরপরই শুরু হবে মাঠের লড়াই। ৩ জুন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। ৮, ১০ ও ১৩ জুন বগুড়া ও রাজশাহীতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলবে দুই দল।