বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িতরা ঈদে ছুটি নিতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, ঈদের তিন দিন বাড়তি লোক নিয়োগ দিতে হবে। একইসঙ্গে ঠিকাদার নিজে মাঠে থেকে তদারকি করবেন।
সোমবার (১১ মে) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসির প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব বাড়ির মালিক বর্জ্য ব্যবস্থাপনার সহায়তা করবে না তাদের বাসায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এসময় বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার বিরুদ্ধে বাড়তি টাকা নেয়ার অভিযোগ উঠলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
এসএন/পিডিকে