ছোটপর্দার জনপ্রিয় মুখ চাষী আলম, যিনি দর্শকদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই হিসেবেই বেশি পরিচিত। অভিনেতার জীবনে আবারও এসেছে সুসংবাদ। পরিবারে যোগ হয়েছে নতুন সদস্য। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হলেন এই অভিনেতা।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
যদিও এখনও নবজাতকের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেতা, তবে খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
এর আগে, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন চাষী আলম। সেবারও তার ঘর আলো করে এসেছিল এক পুত্রসন্তান।
২০২৩ সালের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন চাষি আলম। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে।
চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী আলম অভিনীত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে। তার অভিনীত বেশ কিছু নাটক ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নিয়েছে।