ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (২৬ জুন) এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

https://8453515560427fa5d78c3c7f83926d39.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে মাত্র তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্পে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৬৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিক কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *