ফরিদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

ফরিদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল ‌শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে পূজা উদযাপন ফন্টের পক্ষ থেকে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করতে পারছে। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‌সব সময় ‌আপনাদের পাশে আছে। এ সময় তিনি দেশের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।‌ পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে আসে।

এদিকে বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *