প্রাথমিকে নিয়োগ: শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচিতে সুপারিশপ্রাপ্তরা

চাকরিতে যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

দীর্ঘ প্রতীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলেও এখনো পর্যন্ত নিয়োগ ও পদায়নের কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় ১৫ হাজার সুপারিশপ্রাপ্ত শিক্ষক।

তাদের অভিযোগ, গত ৮ ফেব্রুয়ারি পুনঃতদন্ত শেষে চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর প্রয়োজনীয় সব কাগজপত্র জমা, মেডিকেল টেস্ট সম্পন্ন এবং অনেকেই আগের চাকরি থেকেও ইস্তফা দিয়েছেন। কিন্তু এরপরও যোগদানের কোনো নির্দেশনা আসেনি।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিন্নমুখী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে দাবি করছেন তারা। ১০ সদস্যের টিম শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *