পারমাণবিক অস্ত্র চাইছে না ইরান: পেজেশকিয়ান

তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করছে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

রোববার (২৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তিনি বলেন, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্র চাই না।

তবে তিনি একই সঙ্গে জোর দিয়ে বলেন, ইরানের আলোচক দল দেশের সম্মান ও মর্যাদা প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।

চলমান পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার মধ্যে তার এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *