নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে আঘাত হানা বিধ্বংসী বন্যা ও ভূমি ধসে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কঠিন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে সমবেদনা জানান তারেক রহমান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, নেপালে আঘাত হানা বিধ্বংসী বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তারেক রহমান বলেন, যাঁরা প্রাণ হারিয়েছেন ও এই অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন, তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রইল।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বন্ধুপ্রতিম দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দুঃসময়ে নেপালের যেকোনো ধরনের সহায়তার প্রয়োজনে বাংলাদেশ সরকার ও জনগণ পাশে থাকতে প্রস্তুত।

উল্লেখ্য, সম্প্রতি নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিদেশি পর্যটকসহ নিখোঁজ রয়েছে আরও চার শতাধিক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *