নাশকতার পরিকল্পনা : শুটার আশিক কারাগারে

ময়মনসিংহে ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া আশিকুর রহমান (৩৫) ওরফে শুটার আশিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ময়মনসিংহের কোতয়ালি মডেল থানায় আশিকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং মাদক ও আইনশৃখলা বিঘ্ন করার অভিযোগসহ মোট ৯টি মামালা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় আদালতের আদেশে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার (আশিক) গ্রেপ্তারের খবরটি কৌশলগত কারণে গোপন রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার দুপুরে শহরের সেহড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশের এ কর্মকর্তা জানান, ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাকে (আশিক) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ স্বীকার করেছে। তার ব্যাপরে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *