নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে শাকিল ভ্যানে চেপে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেল আরোহী হেলমেট পরিহিত দুই যুবক প্রথমে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষভ্রষ্ট হলে শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *