নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক

গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে ব্যাংকটির অন্য কার্যালয়ে এসব নোট মিলবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, পরবর্তী সময়ে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরে ছাপানো হবে। বাজারে থাকা এসব কাগুজে নোটের মধ্যে ১০০০, ৫০০ ও ১০ টাকায় মোস্তাকুর রহমানের স্বাক্ষরে পুনঃমুদ্রণ হয়েছে। আগের নকশায় ছাপানো হওয়ায় কেবল স্বাক্ষরই বদলেছে। নোটের রং, নিরাপত্তা বৈশিষ্ট্য, আকৃতি আগের মতোই রয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। তবে নতুন নকশায় এখনও ছাপানো হয়নি ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকার নকশা থেকে বাদ পড়ে শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন নকশায় মুদ্রা ছাপানো শুরু করে অন্তর্বর্তী সরকার। ছবি বাদ দিয়ে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের নতুন নকশার নোট বাজারে আসে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *