ঈদুল আজহার পর থেকে টানা চার দফায় স্বর্ণের দাম ১৯ হাজার ৭৭১ টাকা কমিয়েছিল বাজুস। এরপর ফের বাড়ছে দাম। টানা তিন দফায় বেড়েছে ১৪ হাজার ৫৮০ টাকা। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়ানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়।
নতুন দাম নির্ধারণের পর আজ শুক্রবার (১৯ জুন) ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকায় এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯১ হাজার ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ মিলছে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গহনার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।