দুই দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ, বাড়ল কত?

দুই দফায় সাত হাজার ৬৯৮ টাকা কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে। আজ শনিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৪ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় পাঁচ হাজার ৪৮২ টাকা এবং ২৫ জুন কমানো হয় দুই হাজার ২১৬ টাকা। ফলে দুদিনে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় সাত হাজার ৬৯৮ টাকা। দুই দফা কমার পর এখন দাম বাড়ানো হলো।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *