ফেভারিটের তকমা নিয়েই ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই মাঠের খেলায়ও তার প্রতিফলণ দেখা গেল। ফলে এগিয়ে যেতেও সময় লাগল না। জোয়াও নেভেসের গোলে শুরুতেই এগিয়ে গেল পর্তুগাল।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টোন স্টেডিয়ামে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর মুখোমুখি হয়েছে পর্তুগাল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে পর্তুগাল।
ম্যাচের পঞ্চম মিনিট থেকেই কঙ্গোর বক্সের আশেপাশে বল নিয়ে খেলছিল পর্তুগাল। ষষ্ঠ মিনিটে বামপ্রান্ত থেকে বক্সের মধ্যে ক্রস বাড়ান পেদ্রো নেতো। লাফিয়ে ওঠে দারুণ হেডে বল জালে জড়েয় দেন জোয়াও নেভেস।