থানা থেকে পালানো সেই নারী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী মিতুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার দিনগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে পুলিশ।

নথি থেকে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে রিমান্ড শেষে মিতুকে আদালতে পাঠানোর আগে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে সকাল সাড়ে ৭টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। এক নারী কনস্টেবলের পাহারায় থানার নারী ও শিশু হেল্প ডেস্কে ছিলেন মিতু। এ সময় কৌশলে দরজা খুলে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান তিনি।

এরপরে থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানায় উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আবু সালেহ নাঈম মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *