ঢাকা থেকে হারিয়ে যাওয়া নারায়ণকে খুঁজছে তার পরিবার

রাজধানীর সবুজবাগ এলাকার বাসাবো তিলপাপাড়া কালভার্ট মন্দির সংলগ্ন এলাকা থেকে নারায়ণ দেবনাথ বর্ষণ নামে বুদ্ধি প্রতিবন্ধী এই তরুণ হারিয়ে গেছে। ছেলেটির বয়স ১৯ বছর। এ ঘটনায় নারায়ণ দেবনাথের মা শিল্পী দেবনাথ সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর : ৬৬৩/১০ আগস্ট ২০২৬)।

হারিয়ে যাওয়ার সময় নারায়ণ দেবনাথের পরনে ছিল হালকা গোলাপি রঙের গেঞ্জি ও জিন্সের ত্রি-কোয়ার্টার প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। গায়ের রঙ শ্যামলা, মুখে হালকা দাড়ি আছে, চুল কোকরানো।

যদি কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তবে ডিএমপির সবুজবাগ থানায় অথবা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ : ৩৫/বি/১/১ উত্তর বাসাবো, থানা : সুবজবাগ, ঢাকা। মোবাইল ফোন নম্বর : ০১৭২৮৪৪০৪১১/০১৭১৮৩৭৯৫৯৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *