‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫টি সিনেমাকে

দীর্ঘ চার বছর পর অবশেষে প্রেক্ষাগৃহে ফিরলেন দক্ষিণী সুপারস্টার যশ। বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী তার ‘টক্সিক’ সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রায় ৫০০ কোটি টাকার বাজেটে এ সিনেমা পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

‘টক্সিক’মুক্তির পাঁচ ঘণ্টায় মধ্যেই নতুন রেকর্ড গড়েছে। এই সময়ের মধ্যে ছবিটির আয় ২০২৬ সালে মুক্তি পাওয়া পাঁচটি ছবিকে ছাড়িয়ে গেছে।

ছবিটির প্রথম শো সকাল ৬টায় নির্ধারণ করা হয়েছিল। স্যাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে, যশের ‘টক্সিক’ সকাল ১১টার মধ্যেই ভারতীয় বক্স অফিসে ২৭.৪৫ কোটি রুপি আয় করেছিল। ছবিটির হিন্দি সংস্করণটির সংগ্রহ সর্বোচ্চ। ‘টক্সিক’-এর হিন্দি সংস্করণ ১১.৯২ কোটি রুপি, কন্নড় সংস্করণ ৯.১২ কোটি রুপি, মালয়ালম সংস্করণ ০.৪৭ কোটি রুপি, তামিল সংস্করণ ১.৩০ কোটি রুপি এবং তেলুগু সংস্করণ ৪.৬৪ কোটি রুপি আয় করেছে।

যে ৫টি ছবি পিছিয়ে পড়েছে

আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছে ৯.২৫ কোটি রুপি, ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনে আয় করেছিল ২২ কোটি রুপি, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ আয় করেছিল ১৫.২৫ কোটি রুপি, অজয় দেবগনের ‘ধামাল ৪’ আয় করে ১৪ কোটি রুপি, এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’ আয় করেছে ১৬.২০ কোটি রুপি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *