জুলাইয়ে প্রবাসী আয়ে সেরা সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

বিদায়ী জুলাই মাসে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে উঠে এসেছে সৌদি আরব। এই মাসে দ্বিতীয় স্থানে যুক্তরাজ্য (ইউকে)। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জুলাইতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। মাসটিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। পরের শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য (ইউকে), যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

প্রতিবেদনে বলা হয়, জুলাইতে সৌদি আরবের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। তৃতীয় সর্বোচ্চ ২৭ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

এছাড়া আলোচিত সময়ে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৫৫ লাখ ডলার, ২০ কোটি ৩১ লাখ ডলার, ২০ কোটি ১৩ লাখ ৪০ হাজার, ১৪ কোটি ৮৭ লাখ ডলার, ১৪ কোটি ১৯ লাখ ডলার, ১৩ কোটি ৬৯ লাখ ডলার ও ১২ কোটি ১৫ লাখ ডলার।

এ ছাড়া বাহরাইন থেকে এসেছে চার কোটি ৩৮ লাখ ডলার, ফ্রান্স থেকে চার কোটি ছয় লাখ ডলার, সাউথ আফ্রিকা থেকে তিন কোটি ৬৫ লাখ ডলার, জর্ডান থেকে তিন কোটি ৫৩ লাখ ডলার, সাউথ কোরিয়া থেকে দুই কোটি ৭১ লাখ ডলার, অস্ট্রেলিয়া থেকে দুই কোটি ১৩ লাখ ডলার, পর্তুগাল থেকে এক কোটি ৮১ লাখ ডলার, গ্রিস থেকে এক কোটি ৭৪ লাখ ডলার, কানাডা থেকে এক কোটি ৭০ লাখ ডলার এবং স্পেন থেকে এক কোটি ২২ লাখ ডলার।

এছাড়া জার্মানি থেকে এক কোটি ১৮ লাখ ডলার, মালদ্বীপ থেকে ৯৯ লাখ ডলার, পোল্যান্ড থেকে ৯২ লাখ ডলার, জাপান থেকে ৭১ লাখ ডলার, স্কটল্যান্ড থেকে ৬৩ লাখ ডলার, মাল্টা ৬০ লাখ টাকা, সুইডেন থেকে ৫৯ লাখ ডলার, মরিশাস থেকে ৫২ লাখ ডলার, ব্রুনাই দারুসসালাম থেকে ৫১ লাখ ডলার এবং সাইপ্রাস থেকে ৪৯ লাখ ডলার এসেছে। অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে পাঁচ কোটি ১৩ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *