জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে পুলিশে সোপর্দ

ফেনীতে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করায় মোসলে উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর এলাকার বক্স আলী মৌলভী বাড়ির সামনে থেকে তাকে আটক পুলিশে সোপর্দ করা হয়। জনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ বিকেলে জনি তার ফেসবুক আইডিতে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ঘেরাও করে আটক করে।

খবর পেয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, এর আগেও জনি সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *