চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়খ করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক পিংকি। কিন্তু দায়িত্ব নিতে পারেননি তিনি। ইনিংস শুরু করতে নেমে ২৬ বলে ১১ রান করেছিলেন ফারজানা।

এমন অবস্থায় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হারিয়েছেন ফারজানা। অভিজ্ঞ এই ওপেনারের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে শারমিন সুলতানাকে। ফারজানাকে অবশ্য একেবারে বাদ দেওয়া হয়নি, রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৬ বছর পর জাতীয় দলে ফিরেছিলেন এই ওপেনার। ৫০ ওভারের খেলায় অবশ্য তিনিও ভালো করতে পারেননি। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪২ রান। এর মধ্যে রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন প্রথম ম্যাচে।

এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় আছেন শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার আছেন ।

টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৮ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।  

স্ট্যান্ডবাই : ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *