কুল-বিএসজেএ মিডিয়া কাপে ‘বি’ গ্রুপে এনটিভি

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশ (বিএসজেএ) প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে মিডিয়া কাপ ফুটবল। ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ অংশ নিচ্ছে এনটিভি। আগামী ৩ মে থেকে শুরু হবে ৩২ দলের এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ড্র ও জার্সি উন্মোচন। এনটিভি খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে আরও আছে মাছরাঙা টিভি, দৈনিক কালবেলা ও এসএ টিভি।

বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘প্রায় ২০ বছরের বেশি সময় ধরে চলছে এই ফুটবল টুর্নামেন্ট। এই দীর্ঘ পথচলায় আমাদের সঙ্গে থাকায় কুল তথা স্কয়ার টয়লেট্রিজকে ধন্যবাদ। এটি স্রেফ বিনোদনমূলক টুর্নামেন্ট। তাই কেউ অতিরিক্ত সিরিয়াস হয়ে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হবেন না।’

৩ মে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে আগামী ৭ মে পর্যন্ত। ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *