কিশোরকে গোসলের নগ্ন ছবি পাঠিয়ে কারাগারে মার্কিন শিক্ষিকা

ক্যাসিডি কার্টার

প্রতিবার গোসল করার সময় এক ১৪ বছর বয়সী ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠানোর কথা স্বীকার করার পর এক মার্কিন শিক্ষিকাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শিক্ষিকা ক্যাসিডি কার্টার ওই কিশোরকে অশ্লীল নগ্ন ছবি পাঠাতেন, কিন্তু ছেলেটি অন্য এক শিক্ষককে ছবিগুলোর কথা জানালে তিনি ধরা পড়েন। খবর দি সানের।

আদালতের নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে ওই ছাত্রটি স্কুলের একজন কল্যাণ কর্মকর্তাকে পুরো ঘটনাটি জানায় এবং তিনি সরাসরি প্রধান শিক্ষকের কাছে যান, যিনি পুলিশকে খবর দেন।

মাঝারি ধরনের শারীরিক আঘাতের একটি অভিযোগে দোষ স্বীকার করার পর কার্টারকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একটি ফৌজদারি অভিযোগ অনুযায়ী, ২১ বছর বয়সী ওই শিক্ষিকা ইন্ডিয়ানার সাউথ ডিয়ারবর্ন কমিউনিটি স্কুল কর্পোরেশনে একজন বিকল্প শিক্ষক হিসেবে কাজ করার সময় স্ন্যাপচ্যাটে ওই ছাত্রের সাথে বন্ধুত্ব করেন।

নথিগুলোতে আরও উল্লেখ করা হয়েছে যে, ছাত্রটি বলেছে, ওই শিক্ষিকা গভীর রাতে ছবিগুলো পাঠাতেন এবং ছেলেটিকে বলেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন।

গ্রেপ্তারের সময় কর্মকর্তারা শিক্ষিকার ফোন ও কম্পিউটার জব্দ করেন এবং কার্টারের বার্তা ও নগ্ন ছবি খুঁজে পান।

ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স বলেন, কার্টারের বিরুদ্ধে প্রাথমিকভাবে শিশু যৌন হয়রানির একটি অভিযোগ আনা হয়েছিল, কিন্তু ভুক্তভোগী এলাকা ছেড়ে চলে যাওয়ার পর এবং মামলায় জড়াতে না চাওয়ায় মার্কিন দণ্ডবিধিতে অভিযোগ পরিবর্তন করে নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়।

যুক্তরাষ্ট্র মার্কিন শিক্ষিকা ছবি কারাগার

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *