কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় কানে হেডফোন গুঁজে রেললাইনে হাঁটার সময় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস সাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ইলিয়াস কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *