কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ঢাকা থেকে কাতারের উদ্দেশে রওনা করেন পররাষ্ট্রমন্ত্রী। ড. খলিলুর রহমানের নেতৃত্বে এ সফরে রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন।

সফরকালে বাংলাদেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাতারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *