কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হওয়ার চার দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। পরে ওই দিন সকালে মারা যান রোজিনার ভাই রিয়াজ।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মারা যান দগ্ধ বাড়িটির কেয়ারটেকার রনি। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইননস্টটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দুই পরিবারের চারজন দগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *